২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সড়কে ঝরল ৩ মোটরসাইকেল আরোহীর প্রাণ

ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল আরোহী তিন যুবক নলকা থেকে সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন

সিরাজগঞ্জে সড়কে ঝরল ৩ মোটরসাইকেল আরোহীর প্রাণ
সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের কুটিরচর এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2025, 09:48 PM

Updated : 10 Sep 2026, 12:43 PM

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত হয়েছেন।  

বুধবার রাত ৮টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের কুটিরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কামারখন্দ থানার ওসি আব্দুল লতিফ জানান।  

নিহতরা হলেন- সলঙ্গা থানার নলকা সেনগাতী এলাকার জয়নাল আবেদিনের ছেলে জাহিদুল ইসলাম ( ২০), একই এলাকার আব্দুল হাইয়ের ছেলে আব্দুল গাফফার (২২) ও তাড়াশ উপজেলার তেঘরি গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে শোয়েব আলী( ২০)।

স্থানীয়রা বলেন, ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল আরোহী তিন যুবক নলকা থেকে সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীতমুখী ট্রাক বা অন্য কোনো যানবহন সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ওই যানটি পালিয়ে গেছে। ঘটনাস্থলেই তিন যুবক মারা গেছেন। 

কামারখন্দ থানার ওসি রাত ৯টায় বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে।”