১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

কুড়িগ্রামে সাবেক এমপি নাজনীন সুলতানা গ্রেপ্তার

“বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার পৃথক দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।”

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2025, 05:25 PM

Updated : 26 Aug 2026, 11:43 AM

কুড়িগ্রাম জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি আহমেদ নাজমীন সুলতানা নাজলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এর আগে শনিবার রাতে কুড়িগ্রাম শহরের মোক্তারপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে কুড়িগ্রাম সদর থানার ওসি মো. হাবিবুল্লাহ জানান।

নাজমীন সুলতানা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন চিনুর স্ত্রী। তিনি নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৬ এর এমপি ছিলেন। বর্তমানে কুড়িগ্রাম মহিলা আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্ব পালন করছেন।

এছাড়া নাজমীন নবম জাতীয় সংসদ মেয়াদে কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য। এমপি থাকাকালে বিভিন্ন সরকারি বরাদ্দ টাকার বিনিময়ে বিক্রির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।  

ওসি হাবিবুল্লাহ বলেন, “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার পৃথক দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রাতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।”