Published : 23 Feb 2026, 07:07 PM
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় বিএনপির একটি কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
নড়িয়া থানার এসআই রাজিব বলেন, রোববার গভীর রাতে উপজেলার চাকধ বাজারে এ ঘটনা ঘটে।
তিনি বলেন, “কে বা কারা একটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এ ছাড়া আরেকটি হাতবোমা অবিস্ফোরিত রয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।”
ভুমখাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল পেদা বলেন, “এটি একটি ন্যাক্কারজনক ও পরিকল্পিত হামলা। যারা এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
স্থানীয়রা জানান, হাতবোমা বিস্ফোরণের পর পরই বিষয়টি পুলিশকে অবহিত করা হয় এবং সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে।