২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে রেললাইনে আগুন

পুলিশ বলছে, দুর্বৃত্তরা রেলাইনের ওপর প্লাস্টিকের পাইপে আগুন লাগিয়ে দেয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2025, 12:10 PM

Updated : 26 Aug 2026, 05:06 PM

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় গভীর রাতে রেললাইনে আগুন দেওয়া হয়েছে।

উপজেলার দুবলা এলাকায় আখাউড়া-চিনাইর সড়কের পাশে ঢাকা-চট্টগ্রাম রেলপথে বুধবার রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম জানান।

এতে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে আধা ঘণ্টার জন্য ওই রেলপথে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।

ওসি বলেন, দুর্বৃত্তরা রেলাইনের ওপর প্লাস্টিকের পাইপে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে এর আগেই সেখান থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

তিনি বলেন, “রেললাইনের ওপর আগুনের কারণে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ‘তূর্ণা নিশীথা’ ট্রেনটি সদর উপজেলার পাঘাচং ও ময়মনসিয়হ থেকে চট্টগ্রামী ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। এতে আধা ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।”

আগুনে নেভানোর পর ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয় বলে জানান ওসি শফিকুল ইসলাম জানান।