২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ট্রাক-প্রাইভেট কার সংর্ঘষে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

সিলেটে ট্রাক-প্রাইভেট কার সংর্ঘষে প্রাণ গেল স্বামী-স্ত্রীর
সিলেটের এয়ারপোর্ট থানা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2024, 09:35 PM

Updated : 10 Sep 2026, 12:10 PM

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে; এ সময় আরও তিনজন আহত হয়েছেন। 

সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ধোপাগুল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া।

নিহতরা হলেন- আব্দুস সবুর (২৭) ও তার স্ত্রী রেহানা বেগম (২২)। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের ঠিকানা এবং এ আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের বরাতে ওসি নুনু মিয়া বলেন, কোম্পানীগঞ্জ থেকে আসা একটি প্রাইভেট কার ধোপাগুল পয়েন্টের আগে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয়। 

“এতে প্রাইভেট কারের পাঁচজন আহত হন। পরে তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক আব্দুস সবুর ও তার স্ত্রী রেহানাকে মৃত ঘোষণা করেন।” 

ওসি বলেন, গুরুতর আহত তিনজনকে সেখানে ভর্তি করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।