গাইবান্ধায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
কামারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ আর এম মাহফুজার রহমান রাশেদকে গ্রেপ্তার করা হয়েছে।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাদুল্লাপুর থানার ওসি আব্দুল আলিম বলেন, শনিবার রাতে উপজেলার কামারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ আর এম মাহফুজার রহমান রাশেদকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক এই সহসভাপতিকে অপারেশন ডেভিল হান্ট: ফেজ-২ এর বিশেষ অভিযানের আওতায় গ্রেপ্তার করা হয়।
পরিবার জানায়, পুরাণ লক্ষ্মীপুর এলাকায় একটি জানাজা নামাজ শেষে বাড়ি ফেরার পথে নুরপুর আমেরতল এলাকা থেকে পুলিশ রাসেলকে আটক করে।
ওসি আব্দুল আলিম বলেন, রাতেই তাকে গাইবান্ধা সদর থানায় পাঠানো হয়েছে।
