২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

সুন্দরবনে মধু সংগ্রহে গিয়ে বাঘের আক্রমণে মৌয়ালের মৃত্যু

বনবিভাগ কর্তৃপক্ষ জানায়, ২ এপ্রিল বাচ্চু গাজী তার অন্য সহকর্মী মৌয়ালদের সঙ্গে সুন্দরবনের গহীনে মধু আহরণ করতে যান।

সুন্দরবনে মধু সংগ্রহে গিয়ে বাঘের আক্রমণে মৌয়ালের মৃত্যু

মনিরুজ্জামান গাজী বাচ্চু।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2024, 05:44 PM

Updated : 20 Apr 2024, 05:44 PM

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মধু আহরণ করতে গিয়ে বাঘের আক্রমণে এক মৌয়ালের মৃত্যু হয়েছে।

শনিবার সাতক্ষীরা রেঞ্জর সহকারী রেঞ্জ কর্মকর্তা নুর আলম এ তথ্য জানান।

নিহত মনিরুজ্জামান গাজী বাচ্চু (৪৫) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের বাসিন্দা।

সহকারী রেঞ্জ কর্মকর্তা নুর আলম বলেন, “এবারের মধু আহরণ মৌসুমে ২ এপ্রিল বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পাস নিয়ে বাচ্চু গাজী তার অন্য সহকর্মী মৌয়ালদের সঙ্গে সুন্দরবনের গহীনে মধু আহরণ করতে যায়।

“শনিবার সকালে বাঘের আক্রমণের তার মৃত্যু হয়। দুপুরে বন বিভাগের উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।”

বাচ্চু গাজীর মৌয়াল দলের নৌকার মাঝি সাইফুল ইসলাম জানান, তারা মধু আহরণ করতে কাচিকাটা বনাঞ্চলের ফুলকানি এলাকার খালের ভারানিতে গিয়ে মধু সংগ্রহ করছিলেন। হঠাৎ তার পাশ থেকেই হিংস্র রয়েল বেঙ্গল টাইগার বাচ্চু গাজীর উপর ঝাপিয়ে পড়ে তাকে টেনে নিয়ে যায়।

তিনি বলেন, তাড়াতাড়ি অন্য মৌয়ালদের সংবাদ দিলে তারা এবং বন বিভাগের উদ্ধারকারী দল যৌথ অভিযান চালিয়ে বাচ্চুকে উদ্ধার করে।