কাশিয়ানীতে গাছ ফেলে সড়ক অবরোধের চেষ্টা ‘আওয়ামী লীগের’
পুলিশ গিয়ে কাটা গাছ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
গোপালগঞ্জের কাশিয়ানীতে গভীর রাতে গাছ কেটে ফেলে কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মহাসড়ক অবরোধের চেষ্টা করেছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার ভোর সাড়ে ৩টার উপজেলার গোপালপুর বাজার এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে ঘটনা ঘটে বলে কাশিয়ানী থানার ওসি কামাল হোসেন জানিয়েছেন।
তিনি বলেন, “নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু লোকজন গাছ কেটে মহাসড়কে ফেলে অবরোধের চেষ্টা করে।
“এ সময় সড়কের দুইপাশে যানবাহন আটকা পড়ে এবং গাছ পড়ে ঢাকা থেকে ছেড়ে আসা ‘হামিম পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস ক্ষতিগ্রস্ত হয়।”
ওসি কামাল হোসেন বলেন, খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ও রাতইল আর্মি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে রাস্তা থেকে কাটা গাছ অপসারণ করে। এরপর ভোর সাড়ে ৪টা থেকে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
