১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হবিগঞ্জে ট্রেনে কাটা পড়ে ‘শ্রবণ প্রতিবন্ধীর’ মৃত্যু

সকালে বৃষ্টি শুরু হলে খাল থেকে মাছ ধরতে বের হয়েছিলেন তিনি।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2025, 01:33 PM

Updated : 26 Aug 2026, 01:25 PM

হবিগঞ্জের বাহুবলে বৃষ্টির সময় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি শ্রবণ প্রতিবন্ধী ছিলেন বলে জানিয়েছে পরিবার।  

রোববার সকাল ১০টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের কালুটুলা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য দরবেশ আলী। 

নিহত চেরাগ আলী (৭০) কালুটুলা গ্রামের বাসিন্দা।

পরিবার ও স্থানীয়দের বরাতে ইউপি সদস্য দরবেশ আলী বলেন, চেরাগ আলী কানে কম শুনতেন। সকালে বৃষ্টি শুরু হলে তিনি খালে মাছ ধরতে বের হয়েছিলেন। পরে রেল লাইন দিয়ে হাটার সময় তিনি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাজেদুল ইসলাম সোহাগ বলেন, খবর পেয়ে নিহত চেরাগ আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।