২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

গাইবান্ধায় কালভার্টের নিচে মিলল বিদেশি পিস্তল-গুলি

একটি বিদেশি পিস্তল, দুটি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি-১৩।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Sep 2026, 08:42 PM

Updated : 26 Sep 2026, 08:42 PM

গাইবান্ধা সদর উপজেলা থেকে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে এসআরবি।

শনিবার ভোররাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

এসআরবি-১৩-এর মিডিয়া শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে সিপিসি-৩, এসআরবি-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি দল সাহাপাড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে অভিযান চালায়।

অভিযানকালে স্থানীয় একটি সারের গুদামের পাশে শিবপুর রোডের কালভার্টের নিচে প্লাস্টিকের বস্তার ভেতর লাল রঙের শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুটি গুলি ও একটি ম্যাগাজিন পাওয়া যায়।

জব্দ করা অস্ত্র ও গোলাবারুদ পরবর্তীতে গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।