২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকসু সদস্যের ময়মনসিংহের বাসায় হাতবোমা, গ্রেপ্তার ৪

গোয়েন্দা ও থানা পুলিশ যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করেছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2025, 11:26 PM

Updated : 26 Aug 2026, 05:10 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (ডাকসু) স্বতন্ত্র সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহের বাসার গেইটে হাতবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ময়মনসিংহ জেলা ডিবি ও কোতোয়ালি মডেল থানা পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. মাসুদ রানা (৪৫), আরিফ (৩০), বিপুল (২১) এবং মো. রাজন (১৯)।

বুধবার গভীর রাতে রাফিয়ার ময়মনসিংহের বাসার গেইটে হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকালে রাফিয়ার ভাই খন্দকার জুলকারনাইন রাদ কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।