১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে ইকোপার্ক থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

রঞ্জু সরকার দুইদিন আগে পরিবারের লোকজনের সাথে রাগারাগি নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি।

সিরাজগঞ্জে ইকোপার্ক থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
আব্দুস সালাম ওরফে রঞ্জু সরকার।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2026, 12:44 PM

Updated : 11 Sep 2026, 03:56 PM

সিরাজগঞ্জের যমুনা ইকোপার্ক থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার সন্ধ্যায় যমুনা সেতুর পশ্চিমপাড়ের উত্তর পাশে অবস্থিত এ পার্কের গোলঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান। 

নিহত আব্দুস সালাম ওরফে রঞ্জু সরকার (৬৫) উল্লাপাড়া উপজেলার প্রতাব গ্রামের ওমর আলী সরকারের ছেলে।

ওসি রাকিবুল হাসান বলেন, আব্দুস সালাম ওরফে রঞ্জু সরকার দুইদিন আগে পরিবারের লোকজনের সাথে রাগারাগি নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। সোমবার সন্ধ্যা ৭টার দিকে ইকোপার্কের গোলঘরের বেঞ্চের ওপরে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় সংবাদ দেয়। 

মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

ওসি আরও বলেন, নিহতের শরীরের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যানি। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রৃকত কারণ জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।