২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে পৃথক দুর্ঘটনায় আহত ২০

আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2025, 12:41 PM

Updated : 26 Aug 2026, 12:25 PM

গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন এবং অটোরিকশায় প্রাইভেটকারের ধাক্কায় ৫ জন আহত হয়েছেন।

শুক্রবার সকাল ৯টার দিকে সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের সোনাকুড় ও সকাল ১০টার দিকে সুনাশুর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে বলে গোপালগঞ্জ সদর থানার ওসি মির সাজেদুর রহমান জানান।

আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, “খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের একটি বাস সোনাকুড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের ১৫ যাত্রী আহত হয়।”

অন্যদিকে সুনাশুর প্রাইভেটকার নিয়ন্ত্রণ একটি অটোরিকশাকে ধাক্কা দিলে গাড়ি দুটি রাস্তার খাদে পড়ে পাঁচজন আহত হয় বলে জানান ওসি মির সাজেদুর রহমান।