২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১০

প্রাথমিকভাবে পুলিশের ধারণা বাস চালকের ভুলের কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

রাজবাড়ীতে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১০
পাংশা উপজেলার বালিয়াপাড়া এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2024, 01:47 PM

Updated : 26 Aug 2026, 09:32 AM

রাজবাড়ীর পাংশা উপজেলায় বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। 

শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার বালিয়াপাড়া এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পাংশা হাইওয়ে থানার এসআই একেএম হাসানুজ্জামান।

তবে আহতদের বিস্তারিত পরিচয় এখনও জানাতে পারেনি পুলিশ। 

এসআই হাসানুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী একটি লোকাল বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়। 

এ সময় বাসের যাত্রী ও ট্রাকের চালকসহ মোট ১০ জন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আহতদের মধ্যে তিনজনকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসক। অন‍্যরা পাংশা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

প্রাথমিকভাবে পুলিশের ধারণা বাস চালকের ভুলের কারণে দুর্ঘটনাটি ঘটেছে। বাসটি তার লেন পরিবর্তন করায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়, বলে জানান হাসানুজ্জামান।