২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুর জেলা আওয়ামী লীগের সম্পাদক গ্রেপ্তার

পুলিশের দাবি, তিনি সংসদ নির্বাচন বানচাল এবং অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির গোপন পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2025, 03:27 PM

Updated : 26 Aug 2026, 05:21 PM

জুলাই আন্দোলনের একাধিক হত্যা মামলার আসামি দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরতাফুজ্জামান মিতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। 

কোতোয়ালী থানার ওসি নুরুন নবী শনিবার বলেন, ‘ডেভিল হান্ট অপারেশন, ফেজ-২’ এর অংশ হিসেবে ডিবি পুলিশ শুক্রবার রাত ১টায় বিরামপুর উপজেলার জগন্নাথপুর গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

পুলিশের দাবি, ৫ অগাস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তিনি সংসদ নির্বাচন বানচাল এবং অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির গোপন পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন।