১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভেড়ামারায় ট্রাক চাপায় ২ বাইক আরোহী নিহত

মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে চলছিল, বলেন ভেড়ামারা থানার এসআই কামরুল ইসলাম।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2025, 11:24 PM

Updated : 26 Aug 2026, 05:24 PM

কুষ্টিয়া ভেড়ামারায়  সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যুর খবর দিয়েছে পুলিশ। 

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতাল সড়কের যাত্রী ছাউনির কাছে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— কুষ্টিয়ার মিরপুর উপজেলার বিজনগর গ্রামের হাবিবুর রহমানের ছেলে সিয়াম হোসেন (১৯) এবং কুড়িপোল গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আব্দুর রশীদ (১৮)।

পুলিশ বলেছে, ক্যানেলপাড়ায় হাসপাতাল সড়কে হোসেন আলীর দোকানের সামনে ঢাকা থেকে আসা একটি ছোট ট্রাক ও ছাউনিগামী বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুজন নিহত হয়।

ভেড়ামারা থানার এসআই কামরুল ইসলাম বলেন, মোটরসাইকেলের গতি ছিল ‘বেপরোয়া’।