১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাতে রেরিয়ে নিখোঁজ, সকালে পদ্মায় মিলল লাশ

“ভোরে পদ্মায় মরদেহ ভাসতে দেখে পু‌লি‌শে খবর দেয় স্থানীয়রা।”

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2026, 11:42 AM

Updated : 26 Aug 2026, 03:23 PM

রাজবাড়ীর পদ্মা নদী থে‌কে এক রিকশা চাল‌কের মর‌দেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।

রোববার সকা‌লে সদর উপ‌জেলার উড়াকান্দা এলাকার নদী থেকে লাশটি উদ্ধার করা হয় ব‌লে রাজবাড়ী থানার ও‌সি উত্তম কুমার ঘোষ জানিয়েছেন।

নিহত ৫০ বছর বয়সী লিটন খা সদরের বরাট ইউনিয়নের রাধাকান্তপুর এলাকার আক্কাছ আলী খার ছেলে।

স্থানীয়‌দের বরা‌তে ও‌সি উত্তম কুমার বলেন, “শনিবার রাত ১০টার দি‌কে রাতের খাবার খেয়ে একটি জ্যাকেট পরে রিকশা নিয়ে বের হন লিটন। এ সময় তিনি পরিবারের সদস‌্যদের জানিয়ে যান যে, ভাড়া ‌নি‌য়ে দূরে যাচ্ছেন বাড়ি ফিরতে দেরি হবে।

“এরপর ভোরে পদ্মায় তার মরদেহ ভাসতে দেখে পু‌লি‌শে খবর দেয় স্থানীয়রা।”

রিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক ধারণা এ পুলিশ কর্মকর্তার।