২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে হোস্টেল থেকে ছাত্রীর লাশ উদ্ধার

নগরীর কলেজ রোড এলাকার হোস্টেল থেকে ওই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় বলে কোতোয়ালী মডেল থানার ওসি নাজমুস সাকিব বলেন।

ময়মনসিংহে হোস্টেল থেকে ছাত্রীর লাশ উদ্ধার
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2025, 09:52 PM

Updated : 26 Aug 2026, 05:23 PM

ময়মনসিংহ নগরীর একটি হোস্টেল থেকে এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যার দিকে নগরীর কলেজ রোড এলাকার হোস্টেল থেকে ওই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় বলে কোতোয়ালী মডেল থানার ওসি নাজমুস সাকিব বলেন।

নগরীর মুসলিম গার্লস স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্রী তাসফিয়া আক্তার নিগার জেলার ত্রিশাল উপজেলার বাসিন্দা।

হোস্টেলের ছাত্রীরা জানায়, বিকাল ৩টা থেকে নিগারের কক্ষের দরজা ভেতর থেকে লাগানো ছিল। বারবার ডাকাডাকির পরও দরজা খুলেনি। পরে পুলিশে খবর দেওয়া হয়।

ওসি নাজমুস সাকিব বলেন, ঘরের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়েছিলেন।  

“পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ভাবছে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনো জানতে পারেনি পুলিশ।”

নিগারের মৃত্যুতে তার সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।