২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে কখন, কোথায় ঈদের জামাত

প্রত্যেককে সঙ্গে করে জায়নামাজ আনারও কথা বলা হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2025, 05:37 PM

Updated : 26 Aug 2026, 01:08 PM

ময়মনসিংহে কখন, কোথায় কোরবানির ঈদের জামাত অনুষ্ঠিত হবে সেই সময়সূচি জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন। এরই মধ্যে ধুয়ে-মুছে প্রস্তুত করা হচ্ছে প্রত্যেকটি মাঠ। প্রত্যেককে সঙ্গে করে জায়নামাজ আনারও কথা বলা হয়েছে। 

ময়মনসিংহ নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। একই মাঠে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। নামাজে ইমামতি করবেন হাফেজ মুফতি আবদুল্লাহ আল মামুন। 

নগরীর বড় মসজিদে সকাল ৮টায়, মাদানী নূর মার্কাজ মসজিদ মাঠে সকাল ৭টা ও সাড়ে ৮টায় জামাত অনুষ্ঠিত হবে। বলাশপুর ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায়, বাকৃবি কেন্দ্রীয় মসজিদ ঈদগাহ মাঠে সকাল ৮টায়, চরশশা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৯টায়, বিদ্যাগঞ্জ বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় জামাত অনুষ্ঠিত হবে।

মুক্তাগাছা উপজেলা

মুক্তাগাছা আব্বাছিয়া আলিয়া মাদরাসা ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টা, বড় মসজিদ ঈদগাহে সকাল সাড়ে ৭টায়, থানা মসজিদ ঈদগাহে সকাল সাড়ে ৭টায় এবং কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে। 

ফুলবাড়ীয়া উপজেলা

ফুলবাড়ীয়া মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সকাল সাড়ে ৭টায়, কৈয়ারচালা ভালকজান চাঁদপুর ঈদগাহ মাঠে সকাল ৯টায়, আমতলী ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায় এবং পাঁচ কুশমাইল ঈদগাহ মাঠে সকাল ৯টায় জামাত অনুষ্ঠিত হবে। 

ত্রিশাল উপজেলা

ত্রিশাল আলহরী কাচারী সরকারী প্রাথমিক বিদ্যালয় ঈদগাহ মাঠে সকাল ১০টায়, ত্রিশাল পৌরসভা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৯টায় এবং সলিমপুর আমলিতলা ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায় জামাত অনুষ্ঠিত হবে। 

ভালুকা উপজেলা

ভালুকা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহে সকাল ৯টায়, ভালুকা উপজেলা পরিষদ মাঠে সকাল সাড়ে ৮টায়, ভালুকা সরকারি কলেজ মাঠে সকাল সাড়ে ৮টায় এবং ভালুকা ফাজিল মাদরাসা মাঠে সকাল সাড়ে ৮টায় জামাত অনুষ্ঠিত হবে। 

গফরগাঁও উপজেলা

গফরগাঁও উপজেলা মডেল মসজিদে সকাল ৯টায়, রেলওয়ে স্টেশন মসজিদ ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায়, ইমামবাড়ী ঈদগাহ মাঠে সকাল ৯টায়, নতুন বাজার জামে মসজিদ ঈদগাহ মাঠে সকাল ৯টায়, জন্মেজয় মধ্যপাড়া রেলপার ঈদগাহ মাঠে সকাল ৯টায় জামাত অনুষ্ঠিত হবে।

নান্দাইল উপজেলা

নান্দাইল উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সকাল সাড়ে a৯টায়, আচারগাঁও ফাজিল মাদ্রাসা ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায়, অলি মাহমুদ হিফজুল উলুম কওমি মাদ্রাসা ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায়, নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায় জামাত অনুষ্ঠিত হবে।

ঈশ্বরগঞ্জ উপজেলা

ঈশ্বরগঞ্জ পৌর ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায়, ঈশ্বরগঞ্জ মার্কাস মসজিদে সকাল ৯টায়,

মহেষপুর বগুলার ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায়, তেলুয়ারী জামে মসজিদ মাঠে সকাল সাড়ে ৯টায় জামাত অনুষ্ঠিত হবে।

গৌরীপুর উপজেলা

গৌরীপুর পূর্ব দাপুনিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৯টায়, সরকারি কলেজ ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায়, ইসলামাবাদ ফাজিল মাদ্রাসা ঈদগাহ মাঠে সকাল ৯টায় জামাত অনুষ্ঠিত হবে।

ফুলপুর উপজেলা

ফুলপুর উপজেলা পরিষদ জামে মসজিদে সকাল সাড়ে ৯টায়, বাসট্যান্ড জামে মসজিদ ঈদগাহ মাঠে সকাল ৯টায়, ছনকান্দা বাজার ঈদগাহ মাঠে সকাল ৯টায়, কাজিয়াকান্দা কামিল মাদ্রাসা ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায় জামাত অনুষ্ঠিত হবে।

হালুয়াঘাট উপজেলা

হালুয়াঘাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায়, মারজাকুড়া ঐতিহাসিক ঈদগাহ মাঠে সকাল ১০টায়, ছাতুগাঁও ঈদগাহ মাঠে সকাল ১০টায়, কৈচাপুর ঈদগাহ মাঠে সকাল সাড়ে ১০টায় জামাত অনুষ্ঠিত হবে।

তারাকান্দা উপজেলা

তারাকান্দা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সকাল সাড়ে ৮টায়, তারাকান্দা ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায়, মাঝিয়ালী স্বমভাই ঈদগাহ মাঠে সকাল ৯টায়, কাকনী দারুস সুন্নাহ ঈদগাহ মাঠে সকাল ৯টায় জামাত অনুষ্ঠিত হবে।

ধোবাউড়া উপজেলা

ধোবাউড়া কলাবাগান মাদ্রাসা ঈদগাহ মাঠে সকাল ৯টায়, উপজেলা মডেল মসজিদে সকাল ৯টায়, মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৯টায়, দুধনই ঈদগাহ মাঠে সকাল ৯টায় জামাত অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মো. আব্দুর রাজজাক বলেন, “নির্ধারিত সময় অনুযায়ী ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। সবাই জায়নামাজ নিয়ে মাঠে প্রবেশ করবেন। পরে আল্লাহর সন্তুষ্টি অর্জনে পশু কোরবানি করবেন নির্ধারিত স্থানে।”