১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

পঞ্চগড়ে ১৩ জনকে ঠেলে দেওয়ার চেষ্টা, বিজিবির বাধায় ফিরিয়ে নিল বিএসএফ

মাঝিপাড়া বিওপির সীমান্ত পিলার ৪৩৪/৫-এস সংলগ্ন এলাকা দিয়ে ১৩ জনকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়।

পঞ্চগড় প্রতিনিধি

Published : 11 Jul 2026, 10:10 PM

Updated : 11 Sep 2026, 03:38 PM

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সীমান্তে নারী-শিশুসহ ১৩ জনকে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। পরে বিজিবির বাধায় তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়। 

শনিবার বিকালে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, সকালে মাঝিপাড়া বিওপির সীমান্ত পিলার ৪৩৪/৫-এস সংলগ্ন এলাকা দিয়ে ১৩ জনকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। 

স্থানীয়রা বলেন, ভারতের নয়াবাড়ি বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। এ সময় বিজিবির টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের প্রতিহত করে। বিজিবির কঠোর অবস্থানের মুখে তাদের আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, “বর্তমানে সীমান্তের শূন্যরেখায় কোনো ব্যক্তির অবস্থান বা চলাচল নেই। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুরো এলাকায় বিজিবির নজরদারি জোরদার করা হয়েছে।”