২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোরে প্রস্রাব করতে বের হন সিলেটের যুবক, লাশ মিলল ভারতে

তিন দিন আগে সোমবার জাকারিয়া বিয়ে করেছিলেন।

ভোরে প্রস্রাব করতে বের হন সিলেটের যুবক, লাশ মিলল ভারতে
বর বেশে মায়ের সঙ্গে জাকারিয়া আহমদ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2025, 08:58 PM

Updated : 26 Aug 2026, 01:13 PM

সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার এক যুবকের ঝুলন্ত লাশ ভারতের অভ্যন্তরে দেখা গেছে বলে পুলিশ জানিয়েছে। 

নিহত জাকারিয়া আহমদ (২৩) উপজেলার উৎমা সীমান্ত এলাকার লামাগ্রামের আলাউদ্দিন আলাইয়ের ছেলে। তিন দিন আগে সোমবার তিনি বিয়ে করেছিলেন। 

উপজেলার উৎমা এলাকার বিপরীতে সীমান্তের ১২৫৮ পিলারের কাছে ভারতের অভ্যন্তরে একটি গাছে জাকারিয়ার লাশ ঝুলছে বলে কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান।  

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে প্রশ্রাব করার কথা বলে ঘর থেকে বের হন জাকারিয়া। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। দুপুরে এলাকার লোকজন ভারতের অভ্যন্তরে তার ঝুলন্ত লাশ দেখে বিজিবি ও পুলিশকে খবর দেয়। 

ওসি বলেন, “লাশ ফেরতের বিষয়ে বিজিবির সঙ্গে কথা হয়েছে। এটি যেহেতু ভারতের অভ্যন্তরে, তাই কিছু আইনি জটিলতা রয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’’

বিজিবি-৪৮ সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, “লাশটি উদ্ধারের বিষয়ে বিএসএফের সঙ্গে বিজিবির কথা হয়েছে। ওই দেশের পুলিশ লাশটি উদ্ধার করার পর আইনি প্রক্রিয়া শেষে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে হস্তান্তর করবে।”