২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোটরসাইকেল দুর্ঘটনায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মৃত্যু

ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2024, 01:49 PM

Updated : 26 Aug 2026, 11:12 AM

ঝালকাঠির নলছিটিতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিহত হয়েছেন।

উপজেলার দপদপিয়া ইউনিয়নের বরিশাল-পটুয়াখালী মহাসড়কের চৌমাথার যাত্রাবাড়ি এলাকায় শুক্রবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নলছিটি থানার ওসি আব্দুস সালাম জানান।

নিহত মোহাম্মদ আবু হানিফ মৃধা (৪৫) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক।

তিনি পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার মাছুয়াখালী এলাকার আমজাদ আলী মৃধার ছেলে এবং পটুয়াখালী জেলা রোভার স্কাউটের সদস্য ছিলেন।

স্থানীয়দের বরাতে ওসি আব্দুস সালাম বলেন, “বরিশাল-পটুয়াখালী মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা গাছবোঝাই একটি ট্রাকের পেছনে পটুয়াখালী থেকে বরিশালগামী মোটরসাইকেলটি ধাক্কা খায়। এতে মোটরসাইকেল চালক হানিফ ঘটনাস্থলেই মারা যান।”

ময়নাতদন্ত লাশ ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, “ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।”