২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে ছাত্রদল কর্মীর মৃত্যুর ঘটনায় মামলা

স্বজনরা বলেন, নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে দুই ব্যাগ রক্ত দেওয়া হয়। এরপরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2025, 02:23 PM

Updated : 26 Aug 2026, 12:46 PM

নোয়াখালীর সদর উপজেলার ছুরিকাঘাতে ছাত্রদলকর্মী নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে।

অশ্বদিয়া ইউনিয়নে এক পল্লী চিকিৎসকের ছুরিকাঘাতে ছাত্রদলকর্মী আবুল হোসেন রাফির (১৯) মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে।

শুক্রবার সকালে নিহত ছাত্রদলকর্মী আবুল হোসেন রাফির বাবা আবুল কালাম আজাদ বাদী হয়ে সুধারাম মডেল থানায় মামলাটি করেন বলে জানিয়েছেন সুধারাম মডেল থানার ওসি কামরুল ইসলাম। 

মামলায় আসামি করা হয়েছে অশ্বদিয়া ইউনিয়নের আনিছপুর গ্রামের সুজাত উল্যার ছেলে ও পল্লী চিকিৎসক গিয়াস উদ্দিন শাহীনকে (৬০)। 

নিহত আবুল হোসেন রাফি (১৯)  বাড়ি অশ্বদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের অলিপুর গ্রামে। রাফি ছাত্রদলের একজন সক্রিম কর্মী ছিলেন বলে জানিয়েছেন অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম।

পল্লী চিকিৎসক গিয়াস উদ্দিন শাহীন।

পল্লী চিকিৎসক গিয়াস উদ্দিন শাহীন।

পুলিশ ও গ্রামের লোকজন বলছেন, বৃহস্পতিবার বিকালে সুলতানা সোলাইমান উচ্চ বিদ্যালয় মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিলেন রাফি। খেলার একপর্যায়ে রুমন নামে এক বন্ধুর ঠোঁট কেটে গেলে তাকে স্থানীয় পল্লী চিকিৎসক গিয়াস উদ্দিন শাহীনের কাছে নেওয়া হয়। 

ওই সময় শাহীন চা দোকানে বসে ছিলেন। তিনি চিকিৎসা দিতে অস্বীকৃতি জানালে রাফির সঙ্গে বাগবিতণ্ডা হয়। ও পরে হাতাহাতি হয়। এক পর্যায়ে শাহীন দোকানে থাকা ছুরি দিয়ে রাফির গলার আঘাত করেন।

পরে স্থানীয়রা রাফিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত ১২টার দিকে কুমিল্লায় মারা যান রাফি।

নোয়াখালী জেনারেল হাসপাতালের চিকিৎসক মো. শাহরিয়ার বলেন, রাফির গলায় তিন ইঞ্চি গভীর ক্ষত সৃষ্টি হয়ে ধমনি কেটে যায়। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

স্বজনরা বলেন, নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে দুই ব্যাগ রক্ত দেওয়া হয়। এরপরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

ওসি কামরুল ইসলাম বলেন, ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে যান পল্লি চিকিৎসক গিয়াস উদ্দিন শাহীন। তাকে ধরতে রাতেই অভিযানে নামে পুলিশ ও ধরার চেষ্টা অব্যাহত আছে। 

নোয়াখালীতে 'ছুরিকাঘাতে' ছাত্রদল কর্মীর মৃত্যু