মদনে সাবেক প্রতিমন্ত্রী বাবরের বাড়িতে হাতবোমা পেয়েছে পুলিশ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবরের বাড়িতে দলের কর্মসূচির সময় বোমা জব্দ করে পুলিশ।
নেত্রকোণার মদনে বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বাড়ি থেকে তিনটি হাতবোমা জব্দ করার কথা জানিয়েছে পুলিশ।
শুক্রবার বিকালে হাতবোমা জব্দের সময় স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয় বলে জানান মদন থানার ওসি তৌহিদুল রহমান।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবরের বাড়ির আঙিনায় তখন বিএনপির কর্মসূচি চলছিল।
[প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে:
