কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৪১৫ জন আটক
অপরাধে সম্পৃক্ততা যাচাই করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী চলমান অভিযানে আরও ৪১৫ জনকে আটক করেছে পুলিশ।
রোববার সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানার সব ইউনিট ও জেলা গোয়েন্দা পুলিশ একযোগে এ অভিযান চালায়।
সোমবার জেলা পুলিশের মিডিয়া সেলের কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।
