২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

গোপালগঞ্জে হাতির পায়ে পিষ্ট হয়ে মাহুতের মৃত্যু

“একটি প্রশিক্ষিত দল হাতিটিকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য এরইমধ্যে গাজীপুর থেকে রওনা হয়েছেন।”

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2024, 05:21 PM

Updated : 10 Sep 2026, 12:18 PM

গোপালগঞ্জের কোটালীপাড়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে এক মাহুতের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হিরণ ইউনিয়নের পোলসাইর গ্রামে এ ঘটনা ঘটে বলে কোটালীপাড়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ জানান।

নিহত মাহুত নজরুল ইসলাম (৩৫) কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা গ্রামের জবের শেখের ছেলে ।

হাতিটি নজরুলকে পিঠ থেকে ফেলে দিয়ে পায়ে পিষ্ট করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরাও জানিয়েছেন।

বন কর্মকর্তা বিবেকানন্দ বলেছেন, “প্রাণী চিকিৎসকসহ একটি প্রশিক্ষিত দল হাতিটিকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য এরইমধ্যে গাজীপুর থেকে রওনা হয়েছেন।”

আর নজরুলের লাশ ময়ন্তদন্ত ষে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে  বলে ওসি আবুল কালাম জানিয়েছেন।