২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে পাম্পে তেল কম দেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

অভিযানে দেখা যায়, প্রতি পাঁচ লিটারে প্রায় ২৩০ মিলিলিটার ডিজেল কম দেওয়া হচ্ছে।

মানিকগঞ্জে পাম্পে তেল কম দেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা
সদর উপজেলার মিলন এস ফিলিং স্টেশন।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2026, 05:19 PM

Updated : 26 Aug 2026, 03:31 PM

মানিকগঞ্জ সদর উপজেলার একটি ফিলিং স্টেশনে তেল কম দেওয়ার অভিযোগে মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার মিতরা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত মিলন এস ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয় বলে জানান অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

তিনি বলেন, অনেকদিন ধরে গ্রাহকদের কাছ থেকে তেল কম দেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছিল। পরে অভিযানে দেখা যায়, প্রতি পাঁচ লিটারে প্রায় ২৩০ মিলিলিটার ডিজেল কম দেওয়া হচ্ছে।

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৮ ধারায় ফিলিং স্টেশনের মালিক সোহরাব হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় পাম্পের তেল সরবরাহকারী যন্ত্র কর্মচারীদের দিয়ে ঠিক করা হয় বলেও জানান এ কর্মকর্তা।