২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ফরিদপুরে হাইওয়ে থানায় জব্দ করা বাসে আগুন

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফরিদপুরে হাইওয়ে থানায় জব্দ করা বাসে আগুন
ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার পাশে রাখা বাসে আগুনের ঘটনা ঘটেছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2025, 10:22 AM

Updated : 26 Aug 2026, 01:25 PM

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানায় সড়ক দুর্ঘটনায় জব্দ করা একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে।

জেলা সদরের কানাইপুর ইউনিয়নের করিমপুর হাইওয়ে থানা সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী। 

তবে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের ডাকা হরতালের আগে শনিবার রাত সাড়ে ১১টার দিকের এ ঘটনায় কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস গিয়ে রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ওসি সালাউদ্দিন বলেন, ঈদুল আযহার আগে আরএসএফ পরিবহনের বাসটি জেলার মধুখালীতে সড়ক দুর্ঘটনার শিকার হয়। এরপর বাসটি জব্দ করে থানার দেড়শ গজ পশ্চিমে সড়কের পাশে রাখা ছিল। 

“বাসটি মালিকপক্ষই লোক রেখে দেখাশুনা করত, তবে শনিবার দুপুর থেকে তারাও ছিলেন না। পরে রাত সাড়ে ১১টার দিকে জানতে পারি বাসটিতে আগুন লেগেছে। 

তবে কীভাবে আগুনের সূত্রপাত বা দুর্বৃত্তরা আগুন দিয়েছে কি-না সে বিষয়ে এখনো জানা সম্ভব হয়নি, বলেন ওসি।