২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাইলস্টোন ট্র্যাজেডি: নিহতদের স্মরণে নেত্রকোণায় প্রদীপ প্রজ্বালন

প্রজ্বালিত মোমবাতি হাতে নিয়ে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতাও পালন করেন তারা।

মাইলস্টোন ট্র্যাজেডি: নিহতদের স্মরণে নেত্রকোণায় প্রদীপ প্রজ্বালন
দুর্গাপুর পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে রক্তদান সমাজ কল্যাণ ফাউন্ডেশনের কর্মীরা প্রদীপ প্রজ্বলনের এ কর্মসূচি পালন করেন।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2025, 10:24 AM

Updated : 26 Aug 2026, 01:26 PM

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে নেত্রকোণার দুর্গাপুরে প্রদীপ প্রজ্বালন করা হয়েছে ।

মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে দুর্গাপুর পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে রক্তদান সমাজ কল্যাণ ফাউন্ডেশনের কর্মীরা এ কর্মসূচি পালন করেন।

প্রজ্বালিত মোমবাতি হাতে নিয়ে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতাও পালন করেন তারা।

সংগঠনের সাধারণ সম্পাদক রাজেশ গৌড় বলেন, মাইলস্টোন স্কুল-কলেজে ঘটে যাওয়া ভয়াবহ এই দুর্ঘটনা আমাদের সকলকে গভীরভাবে নাড়া দিয়েছে। সন্তানহারা মা-বাবার কান্না সারা দেশের মানুষকে শোকার্ত করে তুলেছে। আমরাও গভীরভাবে শোকাহত, মর্মাহত, বাকরুদ্ধ।”

ভবিষ্যতে যাতে আর এমন দুর্ঘটনা না ঘটে, তার জন্য সরকারকে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

সংগঠনটির সভাপতি সৈকত সরকার বলেন, প্রদীপ প্রজ্বলন ছাড়াও এ কর্মসূচিতে দোয়া ও মোনাজাত করা হয়।

তাতে সংগঠনের কর্মীরা ছাড়াও স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।