১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শেরপুর পোস্টাল ব্যালটে ভোট দেবেন জেলা কারাগারের ১৭ বন্দি

মঙ্গলবার পর্যন্ত নিবন্ধিতদের মধ্যে তিনজনের ব্যালট পৌঁছালেও বাকি ১৪ জনের ব্যালট এখনো পৌঁছায়নি বলে জানান ভারপ্রাপ্ত জেলার।

শেরপুর পোস্টাল ব্যালটে ভোট দেবেন জেলা কারাগারের ১৭ বন্দি
শেরপুর জেলা কারাগার।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2026, 11:35 AM

Updated : 26 Aug 2026, 02:51 PM

শেরপুর জেলা কারাগারের ১৭ জন বন্দী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে নিবন্ধন করেছেন। 

আগামী ৭ ফেব্রুয়ারি মধ্যে একটি বুথে তারা ভোট দেবেন বলে জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মুহাম্মদ আব্দুস সেলিম জানিয়েছেন। 

তিনি বলেন, এ কারাগারে পাঁচ শতাধিক কারাবন্দি আছেন। তাদের মধ্যে ১৭ জন ভোট দেওয়ার জন্য পোস্টাল ব্যালট পেতে নিবন্ধন করেছিলেন। তারা সবাই পুরুষ ভোটার।

তবে মঙ্গলবার পর্যন্ত নিবন্ধিতদের মধ্যে তিনজনের ব্যালট পৌঁছালেও বাকি ১৪ জনের ব্যালট এখনো পৌঁছায়নি বলে জানান তিনি। 

ভারপ্রাপ্ত জেলার আরও বলেন, কারাবন্দীরা ছাড়াও কারাগারের কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে ৭ জন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করবেন। তাদের ভোটগ্রহণ করার জন্যও জেলা কারাগারে সব ধরনের প্রস্তুতি চলমান রয়েছে।