২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুর বারে ৯ পদে বিএনপি, ৪টিতে জয় আওয়ামী লীগের

নির্বাচনে দুজন স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছেন। তবে জামায়াতপন্থি কেউ জয়ী হননি।

লক্ষ্মীপুর বারে ৯ পদে বিএনপি, ৪টিতে জয় আওয়ামী লীগের
লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃত্ব।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2025, 01:31 PM

Updated : 26 Aug 2026, 11:52 AM

লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বিএনপিপন্থিরা জয়লাভ করেছে। এ ছাড়া চারটি পদে আওয়ামী লীগপন্থিরা জয় পেয়েছেন।  

বৃহস্পতিবার দিনভর ভোট শেষে মধ্যরাতে প্রধান নির্বাচন কমিশনার আজগর হোসেন ফলাফল ঘোষণায় বলেন, সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার এবং সাধারণ সম্পাদক রফিক উল্যা জয়লাভ করেছেন। 

মনিরুল ইসলাম হাওলাদার জেলা বিএনপির সদস্য এবং সাধারণ সম্পাদক রফিক উল্যা চন্দ্রগঞ্জ থানা কমিটির সদস্য।

নির্বাচন কমিশন জানায়, এবার ৪০৪ ভোটারের মধ্যে ৩৮৯ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে দুজন স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছেন। তবে জামায়াতপন্থি কেউ জয়ী হননি। 

ভোটের আগে ৩ ফেব্রুয়ারি আদালতে আসার পথে আওয়ামী লীগপন্থি প্যানেলের সভাপতি প্রার্থী নুরুল হুদা পাটওয়ারী এবং পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন বাবরকে পুলিশ আটক করেছে। পরে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী সাদ আল আফনান হত্যা মামলায় এ দুই আইনজীবীকে গ্রেপ্তার দেখানো হয়। তারা বর্তমানে কারাগারে রয়েছেন। 

সভাপতি পদে নুরুল হুদা পাটওয়ারী ৬৪ ভোট পেয়েছেন। 

নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি মো. আবদুল মজিদ, মো. সামছুদ্দিন, সহসম্পাদক কামরুল হাসান রনি, আরাফাত হোসাইন সুমন, পাঠাগার সম্পাদক মাহমুদুর রহমান মিশন ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক মো. রেহানুল ইসলাম, অডিটর জিহাদ হোসাইন, সদস্য আমিরুন নাহিন নেপচুন, নিগার হায়দার, মো. শিহাব উদ্দিন, মো. রাসেল হোসেন, মো. জাকির হোসেন মোহন ও মো. সাইফুল ইসলাম দিপু।