২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসি: উত্তর বলে দেওয়ায় সিরাজগঞ্জে ১০ শিক্ষক গ্রেপ্তার

কেন্দ্র সচিব নুরুজ্জামান বাদশা বাদী হয়ে রাতে মামলা দায়ের করেছেন।

এসএসসি: উত্তর বলে দেওয়ায় সিরাজগঞ্জে ১০ শিক্ষক গ্রেপ্তার
সিরাজগঞ্জের খাষকাউলিয়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2025, 10:01 PM

Updated : 26 Aug 2026, 12:40 PM

এসএসসি পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর বলে দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার একটি কেন্দ্রের দায়িত্বে থাকা ১০ শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার খাষকাউলিয়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্র আইসিটি পরীক্ষা চলাকালে তাদের গ্রেপ্তার করা হয়। 

শিক্ষকরা হলেন- আকদাস হোসাইন (৪০), রফিকুল ইসলাম (৫২), শরিফুল ইসলাম (৪৩), শফিকুল ইসলাম (৪৪), আব্দুল বাতেন (৪৫),মো: আনোয়ার (৩৬), জাবের আলী (৪১), জাহাঙ্গীর আলম (৫১), মোস্তাক আহমেদ (৩৬) ও আবুল কালাম (৪১)।

চৌহালী থানার ওসি শাখাওয়াত হোসেন রাত ৯টার দিকে বলেন, এমসিকিউ পরীক্ষা চলাকালে ওই কেন্দ্রে দায়িত্বে থাকা শিক্ষকরা শিক্ষার্থীদের উত্তর বলে দেন। বিষয়টি জানতে ইউএনও মোস্তাফিজুর রহমান ওই কেন্দ্র পরিদর্শনে যান। 

অভিযোগের সত্যতা পাওয়ায় দায়িত্বে থাকা ১০ শিক্ষককে আটকের নির্দেশ দেন তিনি। 

এ ঘটনায় কেন্দ্র সচিব নুরুজ্জামান ওরফে বাদশা বাদী হয়ে রাতে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারদের থানা হেফাজতে রাখা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের আদালতে পাঠানো হবে।