চাঁদপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
মশিউর রহমান মিটু উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ থাকা এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
ফরিদগঞ্জ থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানের ফেইজ-২ এর অংশ হিসেবে উপজেলার ইসলামপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মশিউর রহমান মিটু (৫০) উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য।
তাকে উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় সন্দেহভাজন দেখানো হয়েছে।
ওসি হেলাল উদ্দিন বলেন, তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
