২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর এপিএস, ‘কোটিপতি রমজান’সহ গ্রেপ্তার ৯

সদর থানার ওসি আমান উল্লাহ বলেন, বৃহস্পতিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2025, 08:17 PM

Updated : 26 Aug 2026, 01:34 PM

মানিকগঞ্জ সদর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের এপিএসসহ আওয়ামী লীগের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। 

এ ছাড়া রামকৃষ্ণপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি রমজান আলী ওরফে ‘কোটিপতি রমজান’কে গ্রেপ্তার করেছে হরিরামপুর থানা পুলিশ।

সদর থানার ওসি এস এম আমানউল্লাহ বৃহস্পতিবার দুপুরে বলেন, বুধবার দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের এপিএস সদর উপজেলার দিঘী ইউনিয়নের রমনপুর গ্রামের মো. আমিনুর রহমান বিশ্বাস ওরফে সেলিম (৬৩), শিমুলিয়া ইউনিয়নের মোহাম্মদ আলী চৌধুরী ওরফে টুলু (৫০), মানিকগঞ্জ পৌরসভার মত্ত (রাইন্ধা পাড়া) এলাকার মো. নুরুল ইসলাম ওরফে নুরু (৬২), উপজেলার পশ্চিম আটিগ্রাম এলাকার মোহাম্মদ মোশারফ হোসেন (৩৮), পৌরসভার চর হিজুলি গ্রামের মোহাম্মদ রাজু (৩৫), চর গড়পাড়া গ্রামের মো. ইমরান মাহমুদ ইরান (২১), কৃষ্ণপুর ইউনিয়নের নিজাম ব্যাপারী (৬৫), গড়পাড়া ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মো. আজিম মিয়া (৪৩), বকচর গ্রামের রমজান আলী (৪৪)।

সদর থানার ওসি আমান উল্লাহ বলেন, বৃহস্পতিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আসামিরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

এদিকে হরিরামপুর থানা ওসি মজিবুর রহমান জানান, হরিরামপুরে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় রমজান আলীকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।