২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে লাইসেন্স নেই, অধিক মূল্যে জ্বালানি বিক্রির দায়ে জরিমানা

লুকানো অবস্থায় ব্যবসায়ীর ১৩০ লিটার অকটেন উদ্ধার করে সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করা হয়।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2026, 09:03 PM

Updated : 26 Aug 2026, 03:24 PM

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় লাইসেন্স না থাকা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে জ্বালানি বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার বিকালে উপজেলার বেরনাইয়া বাজারে অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পচিরালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, ব্যবসায়ী আব্দুস সোবহানকে এই জরিমানা করে টাকা আদায় করা হয়। 

এ সময় লুকানো অবস্থায় ব্যবসায়ীর ১৩০ লিটার অকটেন উদ্ধার করে সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করা হয়। 

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।