২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের কার্যালয় ভাঙচুর: ১১ বছর পর সাংবাদিক গ্রেপ্তার

২০১৪ সালের ১৫ এপ্রিল উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় ভাঙচুর করা হয়।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2025, 04:42 PM

Updated : 26 Aug 2026, 02:32 PM

জামায়াতে ইসলামীর কার্যালয় ভাঙচুরের মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে।  

শুক্রবার রাতে উপজেলা শহরের রাজমতি সুপার মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান।

গ্রেপ্তার শাহ আলম সরকার সাজু (৫৫) দৈনিক ভোরের কাগজের গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি এবং গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি।  

মামলার বরাতে পুলিশ জানায়, ২০১৪ সালের ১৫ এপ্রিল উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় ভাঙচুর করা হয়। ঘটনার ১১ বছর পর চলতি বছরের ১৯ এপ্রিল দলীয় কার্যালয় ভাঙচুর ও নেতাকর্মীদের হত্যাচেষ্টার অভিযোগে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। 

ওসি বলেন, সাজু সেই মামলার আসামি। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে।