২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কষ্ট ভুলে দ্রুত মানুষের সেবায় ফিরব: ফরিদপুরের এসপি

এসপি বলেন, জেলার নয়টি থানার মধ্যে তিনটি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলোতে কাজ শুরু করতে কিছু সময় প্রয়োজন হবে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2024, 10:36 PM

Updated : 26 Aug 2026, 10:13 AM

সম্প্রতি সারা দেশে ছাত্র আন্দোলনের মধ্যে দুষ্কৃতকারীদের আক্রমণের লক্ষবস্তু হয় বিভিন্ন থানা ও পুলিশ। 

ফরিদপুরে জ্বালিয়ে দেওয়া হয় কোতোয়ালি থানা।

আগুনে ক্ষতিগ্রস্ত থানাটি শুক্রবার দুপুরে পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার মো. মোশেদ আলম।

এ সময় তিনি বলেন, “আমরা যত দ্রুত সম্ভব চেষ্টা করছি, মানুষের সেবার দেওয়া কাজ শুরু করতে।

“আমাদের আবেগ ও কষ্টকে ভুলে দেশের সেবার কাজে সক্রিয় হতে মনোবল বৃদ্ধি করছি।”

এসপি সাংবাদিকদের বলেন, “জেলার নয়টি থানার মধ্যে তিনটি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে সেবার কাজ শুরু করা আরো কিছু সময় প্রয়োজন হবে। এছাড়া অন্য ছয়টি থানার কার্যক্রম স্বল্প পরিসরে শুরু করেছি। আমরা সবার সহযোগিতায় সব জুনিয়র-সিনিয়র অফিসাররা স্ব স্ব কাজে ফেরার চেষ্টা করছি।”

তিনি জানান, কোতোয়ালি, সদরপুর ও মধুখালী থানার ভবন ও সরকারি মালামাল পুড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে কিছুই বাকি নেই, নেই মামলার নথিপত্রও।