২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় তেলের মাপে কারচুপি, লাখ টাকা জরিমানা

সদর উপজেলার ভালাইপুর মোড় ও দৌলতদিয়াড়ে এই অভিযান পরিচালনা করা হয়।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2026, 05:09 PM

Updated : 26 Aug 2026, 03:16 PM

মাপে কারচুপি করে তেল কম দেওয়ার দায়ে চুয়াডাঙ্গা সদর উপজেলায় তিন প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার দুপুরে উপজেলার ভালাইপুর মোড় ও দৌলতদিয়াড়ে এই অভিযান পরিচালনা করা হয় বলে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান।

ভ্রাম্যমাণ আদালত জানায়, অবৈধভাবে সার বিক্রয়, ভাউচার সংরক্ষণ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় তুষার আলীর প্রতিষ্ঠান মেসার্স নিউ তুষার ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। 

পাঁচ লিটার তেলে ৩০০ মিলিলিটার কম দেওয়ায় মশিউর রহমানের প্রতিষ্ঠান মেসার্স রহমান অটো মোবাইলকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ ছাড়া মেয়াদ উত্তীর্ণ বীজ বিক্রয় ও সংরক্ষণ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় ভালাইপুরের আব্দুল কুদ্দুসের প্রতিষ্ঠান মেসার্স কুদ্দুস বীজ ভাণ্ডার ও কীটনাশককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জ়েলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের কর্মকর্তা সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা আনসার ব্যাটিলিয়নের একটা দল সহায়তা করে।