১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মহেশপুরে ‘বড় ভাইয়ের’ ছুরিকাঘাতে ছোট ভাই খুন

“কলহের মধ্যে বড় ভাই ছোট ভাইয়ের বুকে ও পেটে ছুরিকাঘাত করে।”

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2025, 04:26 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় খাবার নিয়ে দ্বন্দ্বের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।  

সোমবার দুপুরে উপজেলার পলিয়ানপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে বলে মহেশপুর থানার ওসি সাজ্জাদ হোসেন জানান।

নিহত জামাল হোসেন (২২) পলিয়ানপুর গ্রামের মাজহারুল ইসলামের ছেলে।

নিহতের পরিবারের বরাতে ওসি সাজ্জাদ বলেন, “খাওয়া দাওয়া নিয়ে বড় ও ছোট ভাইয়ের মধ্যে মনোমালিন্য চলছিল।

“এর জেরে কলহের মধ্যে বড় ভাই ছোট ভাইয়ের বুকে ও পেটে ছুরিকাঘাত করে। এতে জামাল ঘটনাস্থলে মারা যান।”

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ হাসপাতালের মর্গে পাঠায়। ততক্ষণে বড় ভাই পালিয়ে যায় বলে এ পুলিশ কর্মকর্তা জানান।