২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজের দুদিন পর কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার লাশ উদ্ধার

গর্জনটিলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2026, 05:17 PM

Updated : 11 Sep 2026, 03:42 PM

নিখোঁজের দুদিন পর রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে এক বিএনপি নেতার লাশ উদ্ধার করা হয়েছে। 

সোমবার বেলা ১১টার দিকে গর্জনটিলা এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল জানান। 

নিহত মো. মাসুদ (৫০) কাপ্তাই ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি ছিলেন। তিনি ফলের ব্যবসা করতেন। 

পুলিশ জানায়, শনিবার কাপ্তাই থেকে বিলাইছড়ি বাজারে যাওয়ার সময় অসাবধানতাবশত তিনি পড়ে নিখোঁজ হন। তাকে উদ্ধারে দুদিন ধরে অভিযান চালাচ্ছিল ফায়ার সার্ভিস ও নৌ বাহিনীর ডুবুরি দল। 

সোমবার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে ফায়ার সার্ভিস, নৌ বাহিনী ও পুলিশ সদস্যরা গিয়ে মৃতদেহ উদ্ধার করেন। 

কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।