২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে কভার্ড ভ্যান চাপায় মোটরসাইকেল চালক নিহত

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গোপালগঞ্জে কভার্ড ভ্যান চাপায় মোটরসাইকেল চালক নিহত
প্রতীকী ছবি

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2025, 09:48 AM

Updated : 26 Aug 2026, 05:17 PM

গোপালগঞ্জে কাভার্ড ভ্যান চাপায় মোটরসাইকেল চালক এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

সদর উপজেলার পাথালিয়া দোলা পাম্পের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে বুধবার বিকালে এ দুর্ঘটনা ঘটে বলে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই রোমান মোল্লা জানান।  

নিহত ৩২ বছর বয়সী পলাশ মজুমদার পিরোজপুর জেলার গোবরধন গ্রামের প্রদীপ মজুমদারের ছেলে। তিনি গোপালগঞ্জের ঘোনাপাড়ার একটি মার্কেটে গার্মেন্টেস ব্যবসা করতেন।

এসআই রোমান মোল্লা বলেন, “ঘোনাপাড়া থেকে ছেড়ে আসা একটি কভার্ডভ্যান ঘটনাস্থলে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক পলাশ আহত হয়।

“পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”

দুর্ঘটনার পর কভার্ডভ্যানটি আটক করা হয়েছে বলে জানান এসআই।