১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শেরপুর-৩ আসনে নির্বাচনে বৈধ ৫ প্রার্থী

ওই আসনে ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2026, 09:17 PM

Updated : 26 Aug 2026, 03:05 PM

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বৈধ পাঁচ প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে।

তারা হলেন- বিএনপির মো. মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান, বিএনপির ‘বিদ্রোহী’ ও স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম বাদশা, ইসলামী আন্দোলনের আবু তালেব মো. সাইফুদ্দিন এবং বাসদ-মার্কসবাদী দলের মো. মিজানুর রহমান।

বৃহস্পতিবার বিকালে জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন তার কার্যালয়ে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার চলাকালে ৩ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনের জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা যান। এ কারণে আসনে নির্বাচনি কার্যক্রম বাতিল করা হয়।

নির্বাচন কমিশন-ইসি ২৪ ফেব্রুয়ারি পুনরায় নির্বাচনের তফসিল ঘোষণা করে। ২ মার্চ মনোনয়নপত্র দাখিল করেন প্রয়াত জামায়াত প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদলের ছোট ভাই মো. মাসুদুর রহমান।

এই আসনে নির্বাচন ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে।