২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের অনুষ্ঠানে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্য নিহত

জিতু মিয়া গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে গেলে তাতে আপত্তি তোলে তার বিরোধীপক্ষের লোকজন; একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2026, 11:16 PM

Updated : 26 Aug 2026, 05:33 PM

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের একটি বিয়ের অনুষ্ঠানে বিতণ্ডা থেকে সংঘর্ষে সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন।

সোমবার বিকালে উপজেলার ধরমন্ডল গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত জিতু মিয়া ধরমন্ডল ইউনিয়নের ইউপি সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয় কয়েকজন বলছেন, ধরমন্ডল গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে জিতু মিয়ার গোষ্ঠী ও রমজান মিয়ার গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিভিন্ন সময়ে ‘ছোটখাটো’ বিষয় নিয়ে তারা সংঘর্ষে জড়ায়। সোমবার জিতু মিয়া ধরমন্ডল গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে গেলে আপত্তি তোলে রমজান মিয়া গোষ্ঠীর লোকজন। তর্কবিতর্কের একপর্যায়ে উভয়পক্ষ অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ধারাল অস্ত্রের কোপে জিতু মিয়া আহত হন। পরে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাসিরনগর থানার ওসি শাহিনুর ইসলাম বলেন, “পূর্ব বিরোধ থেকে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”