২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ী মাহমুদুলকে চাঁদপুরে সংবর্ধনা

মাহমুদুল চাঁদপুরের এই ক্রিকেট একাডেমির সদস্য ছিলেন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2024, 06:27 PM

Updated : 26 Aug 2026, 10:25 AM

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্য মাহমুদুল হাসান জয়কে চাঁদপুরে সংবর্ধনা দেওয়া হয়েছে। 

শনিবার দুপুরে চাঁদপুর শহরের আউটার স্টেডিয়াম সংলগ্ন ক্লেমন ক্রিকেট একাডেমিতে তাকে সংবর্ধনা দেওয়া হয়। 

এ সময় ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমির পক্ষ থেকে মাহমুদুল হাসানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। মাহমুদুল এ সময় সবাইকে নিয়ে কেক কাটেন। তিনি এ একাডেমির খেলোয়াড়।

অনুষ্ঠানে বক্তব্য দেন ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা ও ক্রিকেট কোচ শামীম ফারুকী, একাডেমির ম্যানেজার ও সাবেক ক্রিকেটার গাজী আলমগীর, সাবেক ক্রিকেটার শেখ মনজুরুল কাদের সোহেল, সময় টেলিভিশনের চাঁদপুর প্রতিনিধি ফারুক আহমেদ, ক্রীড়া সাংবাদিক মোহাম্মদ ইয়াসিন আরাফাত ইকরাম, ক্রিকেট কোচ পলাশ কুমার সোম, অভিভাবক ডা. রাজন, মো. জিতু বেপারী।

সংবর্ধনা অনুষ্ঠানে ক্রিকেটার মাহমুদুল হাসান জয় বলেন, “এই একাডেমিতে আমি অনুশীলন করেছি। একাডেমিতে অনুশীলন করতে হবে নিয়মিতভাবে। বিশ্বাস রাখতে হবে যে, চাঁদপুর থেকেও জাতীয় পর্যায়ে ক্রিকেটাররা খেলা যায়।”