২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার রূপন কান্তি বড়ুয়া জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক।

খাগড়াছড়িতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
গ্রেপ্তার রূপন কান্তি বড়ুয়া।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2025, 04:29 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের খাগড়াছড়ি জেলা কমিটির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে শহরের শাপলা চত্বর এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ কায় কিসলু। 

গ্রেপ্তার রূপন কান্তি বড়ুয়া খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক। তিনি সদরের শান্তিনগর (কলোনি পাড়া) এলাকার প্রয়াত ফরিন্দ্র লাল ত্রিপুরার ছেলে। 

ওসি কিসলু বলেন, দুটি মামলায় রূপন কান্তিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।