২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বৃহস্পতিবারের ডিগ্রি পরীক্ষা স্থগিত

২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2025, 11:57 PM

Updated : 26 Aug 2026, 01:23 PM

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বৃহস্পতিবার অনুষ্ঠেয় ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

বুধবার রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের পরিচালক মো. মোস্তাফিজুর রহমান জানান, অনিবার্য কারণবশত এই পরীক্ষা স্থগিত করা হয়েছে।  

স্থগিত এ পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে। 

৩ জুন প্রকাশিত সময়সূচি অনুযায়ী অন্যান্য সব পরীক্ষার তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।