২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতার মামলায় নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2024, 10:51 AM

Updated : 26 Aug 2026, 10:35 AM

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে অভিযান চালিয়ে উপজেলার বোয়ালী গ্রাম থেকে তাকে আটক করা হয় বলে খালিয়াজুরী থানার ওসি মকবুল তালুকদার জানান। 

নাশকতা, বিস্ফোরক নিয়ন্ত্রণ ও বিশেষ ক্ষমতা আইনের দুটি মামলায় সাদেকুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে বলে জানায় পুলিশ।

খালিয়াজুরী সদরের মঈনুল হাসান বিকন বাদী হয়ে ২০ সেপ্টেম্বর এবং জিয়ানগরের আলী হাসান চৌধুরী বাদী হয়ে ৩০ সেপ্টেম্বর থানায় এই দুই মামলা করেন।