২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে সাজা ভোগ শেষে দেশে ফিরলেন ১৪ বাংলাদেশি

কাজের সন্ধানে অবৈধপথে ভারতে গিয়ে তার আটক হয়েছিলেন।

ভারতে সাজা ভোগ শেষে দেশে ফিরলেন ১৪ বাংলাদেশি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ফেরত আসা ১৪ বাংলাদেশি।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2025, 07:55 PM

Updated : 26 Aug 2026, 01:13 PM

কাজের সন্ধানে অবৈধপথে ভারতে গিয়ে দেশটির পুলিশের হাতে আটকের পর সাজা ভোগ শেষে ১৪ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে তারা দেশে ফেরেন বলে জানান আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের কনস্যুলার অ্যাসিস্টেন্ট ওমর শরীফ।

আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের সহায়তায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন বিভাগের মধ্যস্ততায় তারা দেশে ফেরেন। পরে স্থলবন্দরে শূন্যরেখায় তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

ফেরত আসারা হলেন- মো. ইসমাইল, হারুন মজুমদার, পাপিয়া আক্তার, লিজা খানম, লিজা খাতুন, আশা মণি, মফিজুল ইসলাম, তাহিয়াতুন নেসা, আখি ইসলাম, সঞ্জয় সরকার, স্বপন সরকার, যিশু কান্তি দাস, বিপুল দাস ও সুশেন দাস। তাদের বাড়ি ফেনী, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, নড়াইল, চাঁদপুর, খুলনা, নেত্রকোণা ও সুনামগঞ্জ জেলায়।

ব্র্যাকের মাইগ্রেশন বিভাগের ডেপুটি ম্যানেজার শায়লা শারমিন বলেন, ফেরত আসা বাংলাদেশিদের আর্থিক প্রণোদনা ও জরুরি খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তীতে তাদেরকে পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে মাইগ্রেশন বিভাগ।

সহকারী হাইকমিশনের কনস্যুলার অ্যাসিস্টেন্ট ওমর শরীফ বলেন, কাজের সন্ধানে অবৈধপথে ভারতে গিয়ে ওই ১৪ বাংলাদেশি আটক হন। পরে আদালতের আদেশে কারাভোগ শেষে তাদেরকে দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।

আগরতলায় অস্থায়ী কারাগারে আটক আরও ৩৩ জন বাংলাদেশিকে পুশ ব্যাক করার সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।