২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাধবদী পৌরসভার মেয়র মানিক গ্রেপ্তার

পৌর আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার দুটি হত্যা এবং আওয়ামী লীগের আমলে একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে।

মাধবদী পৌরসভার মেয়র মানিক গ্রেপ্তার
মোশাররফ হোসেন মানিক।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2025, 01:35 AM

Updated : 26 Aug 2026, 01:27 PM

নরসিংদীর মাধবদী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রধান মানিককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বলে তথ্য দিয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ। 

তিনি জানান, গ্রেপ্তারের পর মানিককে মিন্টো রোডে ডিবির প্রধান কার্যালয়ে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে নরসিংদী জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

ছাত্র-জনতার আন্দোলনে ২০২৪ সালের ৫ অগাস্ট সরকার পতনের পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি মানিককে।

মাধবদী থানার ওসি মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, সাবেক এই মেয়রের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার দুটি হত্যা এবং আওয়ামী লীগের আমলে একটি হত্যাচেষ্টাসহ তিনটি মামলা রয়েছে।