Published : 17 Jun 2026, 12:43 AM
রংপুর নগরীতে হাতুড়ির আঘাতে চা দোকানের কর্মচারী নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার রাতে নগরীর খামার মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে রংপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী জানান।
নিহত ব্যক্তির নাম প্রাথমিকভাবে শাওন বলে জানা গেছে।
আটক মনু মিয়া ওই দোকানের মালিকের ছেলে।
পুলিশ জানায়, শাওনের সঙ্গে মনু মিয়ার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা মারামারিতে লিপ্ত হয়। এ সময় হাতুড়ির আঘাতে শাওনের মাথা ও শরীর জখম হয়। স্থানীয়রা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
উপ-কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।